বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৪.৪৪ পিএম
  • ১৪৩ Time View
164

কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বক্তব্য রাখেন।
এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, “স্বাধীনতার মাসে জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে। এছাড়া গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে কাজ করে গোপালগঞ্জ-০২ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো। অনুষ্ঠানে জেলা বিএনপি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION