মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১.৪৫ পিএম
  • ৩৬ Time View
62

কালের খবরঃ
গোপালগঞ্জে ধান খেতে সেচ দিতে পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিত মন্ডল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ অনিসুর রহমান জানান, গত সোমবার দুপুরের দিকে সদর উপজেলার নিজড়া ইউনিয়নের আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধান ক্ষেতে সেচ দিতে যায় ইন্দ্রজিত মন্ডল। সেচ দেয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। পরে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয় তাকে। পরে রাতের দিকে পাম্প ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি পুলিশকে জানানো হলে পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কৃষক ইন্দ্রজিত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মন্ডলের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION