শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন গোপালগঞ্জ-২ আসনের এমপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭.৪৪ পিএম
  • ১০৫ Time View
119

কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার  ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডঃ কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন ও শেখ মোস্তফা জামান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ কে এম বাবর এমপি, জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন। সত্য ঘটনা তুলে ধরবেন। জেলার ভালো সংবাদগুলো তুলে ধরবেন। এছাড়া জনসাধারণের জন্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করবেন। এতে জেলাবাসী উপকৃত হবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে জনগণের উপকার আসে, সেইসব কাজ আমি করতে পারব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION