মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫.১৩ পিএম
  • ৩৯৯ Time View
423

কালের খবরঃ

গোপালগঞ্জে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত ৮টি পরিবারের কাছে ৪০ লক্ষ টাকার  আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুদান প্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের গাজী মোঃ হাফিজুর রহমান, রুহুল আমীন খান, দুলাল খান, গোপীনাথপুর গ্রামের মোঃ অলিদ হাসান খান, ইছাখালী গ্রামের বাধন হাসান, দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ, কাজুলিয়া গ্রামের একরাম শেখ ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামের আলিশা মুসকান।
পরে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সাথে কথা বলে বর্ণনা শুনে তাদেরকে এই টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার অনুরোধ জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া, মোঃ ইয়াছিনসহ বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION