কালের খবরঃ
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানমও আশ্রয়ন প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঘটনাস্থলে এক মোটর সাইকেল আরোহীকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এসময় মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসে। গুরুতর আহতাবস্থায় মীম খানমকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION