গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Reporter Name
Update Time :
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২.৩৬ পিএম
২৬
Time View
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালের খবরঃ গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকায় ওই নারীর মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। মরদেহটি অন্য এলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করছেন তিনি।#
33
কালের খবরঃ
গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকায় ওই নারীর মরদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।তিনি আরো জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। মরদেহটি অন্য এলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারনা করছেন তিনি।#