শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫.১৬ পিএম
  • ১৭৬ Time View
195

তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের বাছাই পর্বের লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন

কালের খবরঃ
দেশের ৬৪ জেলা জুড়ে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জে ৬ষ্ঠ ব্যাচের বাছাই পর্বের লিখিত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৬ মার্চ) জেলা যুব উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৯৩ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭৫ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে, যারা আগামী তিন মাস তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ লাভ করবেন। এ কর্মসূচীতে যুব উন্নয়ন অধিদপ্ত প্রধান কার্যালয়ের উপপরিচালক খান মোঃ নঈম, গোপালগঞ্জ যুব উন্নয়নের উপপরিচালক মোঃ শাহীদুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রতিদিন ৮ ঘণ্টা করে ক্লাস চলবে, যেখানে ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়গুলো যেমন- অনলাইন মার্কেটপ্লেসে কাজ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, এবং আয়মুখী কাজের কৌশল শেখানো হবে।
প্রশিক্ষণরত অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা প্রদান করা হবে। পাশাপাশি, তাদের উৎসাহিত করতে প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা দেওয়া হবে, যা তিন মাসে প্রায় ১৫ হাজার টাকা পবে।
প্রশিক্ষকদের বিশ্বাস, এই উদ্যোগ গোপালগঞ্জের শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তুলবে এবং তাদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে সহায়তা করবে। এতে করে, তারা দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION