কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করে দেয়া হয়।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে গোযেন্দা সংস্থা এনএসআই-এর দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ অভিযান চালান এবং দুই ব্যবসায়ীকে জারিমানা করেন।
জরিমানা প্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন-কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ব্যবসায়ী মোঃ আলমগীর মোল্লা(৬০) ও একই গ্রামের সোবাহান খানের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম(২৯)।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মোঃ আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পায় গোযেন্দা সংস্থা এনএসআই।

পরে এনএসআই সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে মোঃ আলমগীর মোল্লাকে ১লাখ টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা জসা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জমিরানা করা হয়।
তিনি আরো জানিয়েছেন, জব্দকৃত জ্বালানি তেল পরে আগ্রহী কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION