বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১.৩৫ পিএম
  • ২৯৩ Time View
332

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত রবিবার (২২ মার্চ) বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বাঙলা ক্লাব অ্যান্ড কালচার এর ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, খেলার মাধ্যমে সবার মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই ধরনের আয়োজন আমাদের যুব সমাজকে উজ্জীবিত করবে এবং সমাজে পজিটিভ  দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।প্রীতি ফুটবল ম্যাচে কাশিয়ানী ফুটবল একাদশ ১-০ গোলে মুকসুদপুর ফুটবল একাদশকে পরাজিত করে।পরে  খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম এমপি ও অন্যান্য অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION