সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু

কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫.০৬ পিএম
  • ৪২ Time View
54

কালের খবরঃ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪ জেলায় ৫৪টি খাল কাটার মধ্য দিয়ে খাল কাটার এই কর্মসূচির উদ্বোধন করছেন। ১৯৭৭ সালে এই খাল কাটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশের মানুষের কল্যাণের জন্য তিনি এই খাল কাটার গুরুত্ব অনুভব করেছিলেন। তার সরকারের সময়েও সারা দেশে খাল খননের কাজ হয়েছে।
তারই অংশ হিসেবে আজ সোমবার ( ১৬ মার্চ) দুপুরে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া ও সদর উপজেলার কাজুলিয়া ও কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, এই খাল খননের মাধ্যমে সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের অন্তঃত ২৫ বর্গ কিলোমিটার জায়গার পানি নিষ্কাশন হবে। আর প্রায় ১৭’শ হেক্টর জমিতে পানি তুলে সেচের ব্যবস্থা করা যাবে। ফলে এখানে ব্যাপক কৃষি উন্নয়ন হবে। প্রায় ৫ কিলোমিটার (৪.৯৫ কিমি) খাল সংস্কার করা হচ্ছে। এখানে ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় হবে। এর মধ্যে যারা মাথায় ঝুড়ি নিয়ে মাটি কাটবেন, তাদের জন্য ধরা হয়েছে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা। বাকী অংশ স্কেভেটর দিয়ে কাটা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি এত ভালো যে এখানে একটি বীজ ফেলে দিলেই গাছ হয়ে যায়। শুধু একটু দরকার পানির ব্যবস্থা করা। জিয়াউর রহমান এটা বুঝেছিলেন, যেটা আমাদের নেতা তারেক রহমানও বুঝেছেন। পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনা ফলবে। সেই জন্য আজকে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল কাটা হচ্ছে। এতে কৃষকের উপকার হবে। এই জন্য পরীক্ষা-নিরীক্ষা করে এই কাজ সারা দেশে একযোগে শুরু করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রথম কেবিনেট মিটিং-এ আমাদের নেতা তারেক রহমান প্রথমই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার। দ্বিতীয় সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে পাইলট প্রকল্পের অনুমোদন। সেটাও আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের কালি হাত থেকে শুকাতে না শুকাতে গত ১২ মার্চ উদ্বোধন করেছেন। এরপরই আমাদের নেতা তারেক রহমান কৃষকদের কৃষি কার্ড দেওয়ার ঘোষণা দেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। তারেক রহমান আলেম ওলামাদের সম্মানীর ব্যবস্থা করেছেন। এছাড়া ঈদ উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদেরও পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ জামান এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ,গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনিস হায়দার খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম তারেক সুলতান, কোটালীপাড়া  উপজেলা নির্বাহী  অফিসার সাগুফতা হক , পানি উ ন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস,কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার সহ । পরে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে এই খাল কাটা কাজের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION