কালের খবরঃ
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম মোল্যা ও গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়াকে অর্থ দণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল এই জরিমানা করেন।
ভ্রাম্যামাণ আদালতের বিচারক জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া তার নির্বাচনী প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, গোপালগঞ্জ-০১ আসনের কাশিয়ানী অংশের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাসে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION