টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লাকে জরিমানা করেন ভ্রম্যমান আদালতের বিচারক ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
এসময় টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বিচারক আল-আমিন হালদার বলেন, কুশলী ইউনিয়নের নিলফা বাজারের মোল্লা ফার্মেসির মালিক হেদায়েত মোল্লার বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি সহ আরো কিছু অভিযোগ ছিলো।সেখানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ঐ কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION