বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.২০ পিএম
  • ৫৪৪ Time View
579

গোবিপ্রবি প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে।ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলার আয়োজন করা জয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের সৃজনশীল উদ্যোগ প্রদর্শন করে।
পরে দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার নানা দিক নিয়ে মতবিনিময় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্যোক্তা মেলার আহ্বায়ক ড. দিপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, আইন অনুষদের ডিন মানসুরা খানম, এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. মাহবুব হাসান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়া বিকেলে উদ্যোক্তা মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION