কালের খবরঃ
গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প।আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা খেকে থগাঁজাসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলো,বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার। র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র্যাব-৬ এর একটি দল। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।র্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION