কালের খবরঃ
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ, গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি শুরু করে বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ ৯ম পে-স্কেল বাস্তবায়ন দাবী আদায় কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সামান্য বেতন দিয়ে পরিবার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
Design & Developed By: JM IT SOLUTION