কালের খবরঃ
সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডি সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় বিভিন্ন বয়সের শিশু, নারী, পুরুষ সহ স্বর্বস্তরের সাধারন মানুষ। এসময় তারা ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানান। সকালে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শহীদ মিনারের পাদদেশে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION