শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গোপালগঞ্জে দ্রব্যমূল্যে আগুন, রোজার প্রথম দিনেই বিপাকে সাধারণ মানুষ কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ‘প্রজ্বলিত গোপালগঞ্জের’ উদ্যোগে দরিদ্রদের ইফতার বিতরণ ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল ছুটি শুরু। চলবে ২৬ মার্চ পর্যন্ত গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয়

গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৩৫ পিএম
  • ২১ Time View
30

কালের খবরঃ
হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুই সংসদ সদস্য শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। দিবসটির প্রথম প্রহরে, রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, এবং পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
এছাড়াও, গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যেখানে তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম এবং ওসি মোঃ আইয়ুব আলী।
পরে বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় শহীদ মিনারের চত্বরে উপস্থিত ছিলেন শিশু, নারী, পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ। তারা ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা শহীদের আত্মত্যাগ এভাবে স্মরণ করব। তাই আমি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবং নির্বাচনী এলাকার প্রশাসনকে সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম। প্রজন্ম পরমপরায় এটি চলতে থাকবে।
ডাঃ কে এম বাবর বলেন, মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপি সরকার গঠন করেছে। মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুন্ন রেখে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION