সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩ মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা সরব ভোট গননা পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান

গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৪৭ পিএম
  • ২৩ Time View
34

কালের খবরঃ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ইজি বাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়।আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ(৩৮)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান জানিয়েছেন,ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঘটনাস্থলে বিপরীত মুখি একটি ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজি বাইকটি ডুমড়ে মুচড়ে যায় এবং জিকার সরদার ও হাসিব শেখ নামে দুই যাত্রী নিহত হয়। এঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION