রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ২২৩ Time View
247

কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ-২ আসনের, বিএনপি’র প্রার্থী ডাঃ কে. এম. বাবর বিশাল নির্বাচনী শোডাউন করেছেন। হাজার হাজার বিভিন্ন বয়সী নারী, পুরুষ, যুবক, তরুণ ও কিশোরেরা ডাঃ কেএম বাবরের পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। শোভাযাত্রা থেকে ডাঃ বাবর সাধারণ মানুষকে সালাম জানান। সাধারণ মানুষও ডাঃ বাবরকে অভিবাদন জানান।
আজ সোমবার দুপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ কে এম বাবরের নেতৃত্বে গোপালগঞ্জ পার্ক থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ কে. এম. বাবর, বিশিষ্ট ব্যবসায়ী সোহান গ্রুপের মালিক খবির উদ্দিন খান, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মেজর (অব.) ওয়াহেদুল হক মোল্লা, অ্যাডভোকেট এম. তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ গোপালগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডাঃ কে. এম. বাবরকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
এর আগে, গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি’র নেতা-কর্মী ও সমর্থকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION