বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪১ এএম
  • ১৬৬ Time View
174

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো – গ ২৭-০২৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার মহিউদ্দিন মন্ডল ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে। এসবয় মহাসড়কে বেশকিছু যানবাহন আটকাপড়ে। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION