বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৩০ পিএম
  • ২৭০ Time View
294

কালের খবরঃ
গোপালগঞ্জ-১ আসনের (মুকসুদপুর-কাশিয়ানীর আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্যা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছেন, একটি নিষিদ্ধ দল, গুপ্ত দল, রাজনৈতিক কারণে অতীতে বিএনপির সাথে যুক্ত ছিলো। কিন্তু সেই দলটি কখনো আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলের (জামায়াত) সর্বোচ্চ নেতা “৭১-এর কর্মকান্ডের জন্য মাঝে মাঝে নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল স্বীকার করেন। কিন্তু তাদের অন্তুরে সেই ৫৪ বছরের আগের প্রতিশোধ নেওয়ার প্রবণতা কাজ করে।
তিনি আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে গোপালগঞ্জে জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ জামান সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
সেলিমুজ্জামান মোল্যা বলেন, আপনাদের (মুক্তিযোদ্ধা) কিন্তু সত্যি সত্যি আরো একটি মুক্তিযুদ্ধের জন্য আবারও প্রস্তুতি নিতে হতে পারে। আপনাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে, মানসিক শক্তি কাজে লাগিয়ে আমাদের মতো যারা যুবক আছে, আপনাদের যে সন্তানেরা তরতাজা যুবক রয়েছে, তাদের কিন্তু আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে। কারণ ৭১ এর পরাজিত শত্রুরা আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা যে ভাবে আমাদের জাতীয় পতাকাকে খামছে ধরেছে-এই পুরানো শকুনের দল। কিন্তু একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ণ হতে দেয়া যাবে না।
তিনি বলেন, আপনারা সবাই জানেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন আমাদের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমার পরিবারও মুক্তিযুদ্ধার পরিবার। তাই পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে এ জন্য মুক্তিযোদ্ধাদের অবশ্যই বিএনপিকে ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় লেগে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। অপনাদের মূল্যাবান ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তাহলে কথা দিচ্ছি আমি আপনাদের পরিবারের পাশে থাকবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION