রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক সন্ধ্যায় মোগল আভিজাত্য, সুফি সুর আর রসনার তৃপ্তি উলিপুরে ভাওয়াইয়া পরিষদের কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে র‌্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০০ পিএম
  • ২৫০ Time View
289

কালের খবরঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ব মুহূর্তে গোপালগঞ্জ জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব –৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে তারা।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব–৬ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। র‌্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তীতে এসব জানায়, তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং চেকপোস্ট, তল্লাশি এবং যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে গোপালগঞ্জ শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করা হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চলছে, এবং নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে ভাটিয়াপাড়া ক্যাম্পের সামনে থেকে এই বিশেষ টহল শুরু হয়, যা ভাটিয়াপাড়া গোলচত্তর, ফুকরা, চন্দ্রদিঘলিয়া, পুলিশ লাইন, চৌরঙ্গী মোড়, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঘোনাপাড়া, বেদগ্রামসহ গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আবার ভাটিয়াপাড়া ক্যাম্পে ফিরে আসে।আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চেকপোস্ট এবং টহল কার্যক্রম চলবে, পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি রাখা হবে। এছাড়া, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION