বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর মুকসুদপুর-কাশিয়ানীর জনগণের আশার প্রতিফলন ঘটাতে চাই- এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়ায় রাতের আধারে ব্যবসায়ীর বাড়িতে গুলির অভিযোগ মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ। প্রাণ গেল ১জনের। আহত-১০ গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি । দুই আসামী গ্রেফতার

কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.০২ পিএম
  • ১৬ Time View
25

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাদের সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশনায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চান। তিনি প্রতিদিন সকাল ৯টায় তার দপ্তরে এসে পৌঁছান। আপনাদেরকেও (সরকারি কর্মকর্তা) সে দিক লক্ষ্য রেখে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এখানে সব কিছুই হবে। এখানকার মানুষ উন্নয়নের কোন কিছু থেকেই বঞ্চিত হবে না। ইতোমধ্যে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলার উন্নয়নের বিষয়ে দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার জনগণ কোনো কিছু থেকে বঞ্চিত হবে না বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
কোটালীপাড়ার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ে কোটালীপাড়া উপজেলার ৬শত কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়নের পথে রয়েছে। যে খননগুলো আগামী জুন মাসের মধ্যে শেষ করতে হবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে আমি উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করাবো।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সাথে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর পদ শূন্যসহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। এরপর তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION