কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত
Reporter Name
Update Time :
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪১ এএম
১৮
Time View
কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী ঢাকার সাভার এলাকায়। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো - গ ২৭-০২৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার মহিউদ্দিন মন্ডল ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে। এসবয় মহাসড়কে...
3
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালক মহিউদ্দিন মন্ডল নিহত হয়েছেন।আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী ঢাকার সাভার এলাকায়।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৫-২৪৭৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো – গ ২৭-০২৪৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার মহিউদ্দিন মন্ডল ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে। এসবয় মহাসড়কে বেশকিছু যানবাহন আটকাপড়ে। পরে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।