মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শনিবার ও গতকাল শুক্রবার উপজেলার রাঘদী ইউনিয়নে দেশি–প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, চিড়া, মুরি, চিনি, ছোলা, ট্যাং । দুই দিনে প্রায় ১৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ, বিপ্লব খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার উদ্দেশ্যে দেশি–প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে ও সংকটকালীন সময়ে এসব পরিবারের পাশে দাঁড়াবে সংগঠন।এসব কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ও শনিবার আমরা সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সমাজে ভালো কাজে আমাদের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION