শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গোপালগঞ্জে দ্রব্যমূল্যে আগুন, রোজার প্রথম দিনেই বিপাকে সাধারণ মানুষ কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ‘প্রজ্বলিত গোপালগঞ্জের’ উদ্যোগে দরিদ্রদের ইফতার বিতরণ ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল ছুটি শুরু। চলবে ২৬ মার্চ পর্যন্ত গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয়

ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৫৩ এএম
  • ২৪ Time View
34

মাদারীপুর প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের চেতনাকে ধারণ করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাদারীপুর জেলা শাখার উদ্যোগে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে মাদারীপুর সরকারি কলেজে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক, ইয়েস গ্রুপ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও টিআইবি’র কর্মীবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের নাগরিকবৃন্দ প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সারিবদ্ধভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে বাংলা ভাষার রাষ্ট্রভাষার দাবিতে আত্মত্যাগী ভাষা শহীদদের অবদান, স্বাধিকার চেতনা এবং বাঙালি জাতিসত্তার ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় তাঁদের ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এসময় সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয়,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION