রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কোটালীপাড়ায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়লেন এক যুবক মুকসুদপুরে চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা বিতরণ করল ইফতার সামগ্রী গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই সংসদ সদস্যের শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় নারী নিহত ভাষা শহীদদের প্রতি মাদারীপুরে সনাক ও টিআইবি’র শ্রদ্ধাঞ্জলি গোপালগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গোপালগঞ্জে দ্রব্যমূল্যে আগুন, রোজার প্রথম দিনেই বিপাকে সাধারণ মানুষ কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১২ পিএম
  • ২২ Time View
32

গোবিপ্রবি প্রতিনিধিঃ
আজ শনিবার ২১ ফেফব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা আন্দোলনের মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ৭টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সকাল ৮টা থেকে সকল অনুষদ, বিভাগ, আবাসিক হল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এদিকে শহিদদের স্মরণে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, পৃথিবীর অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। তবে বাংলা ভাষা শক্ত অবস্থানে রয়েছে। যার পিছনে অবদান রেখেছেন ভাষা শহিদরা। এ ভাষার আধুনিকায়ন ঘটলেও বাংলা ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষায় পর্যাপ্ত বইয়ের ঘাটতি রয়েছে। বিশেষ করে বিজ্ঞান শিক্ষার প্রায় সব বই ইংরেজি পড়তে হয়। আমাদের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে গবেষকদের আরো কাজ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধির জন্য আমাদের বিশ^বিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ভাষা কেন্দ্র চালু করার চেষ্টা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আধুনিক যুগে মানুষের মত প্রকাশের প্রধান মাধ্যম হলো তার মাতৃভাষা। মাতৃভাষা রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চেতনার একটি জায়গা। একুশই আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়তে পথ দেখিয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান পুরস্কার ও সনদ তুলে দেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসের কর্মসূচি হিসেবে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION