বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৯ পিএম
  • ৪২৩ Time View
452

কালের খবরঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (২১ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি-এর অডিটোরিয়মে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর প্রধান অতিথি ও পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও শুদ্ধ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ-জমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION