বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৮ পিএম
  • ২৮৬ Time View
305

কালের খবরঃ
গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক যুবককে হত্যা করে তার ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে সড়কের উপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা পড়ে থাকতে দেখে স্থানীয় চটপটি ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবক বাগেরহাট জেলার মোল্লারহাট শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।
নিহতের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে যেয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। তিনি আরো বলেন, আমার ভাইকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী জানিয়েছেন, স্থানীয় কয়েক জন সুফিয়ান চৌধুরী নামে এক যুবককে মহাসড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও অভিযোগ হয়নি। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION