শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ আরো একটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হতে পারে- মুক্তিযোদ্ধাদের সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই গোপালগঞ্জ-০১ আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা সরব ভোট গননা পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা খোলা রাখার আহবান গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জে যুবককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.৩৮ পিএম
  • ৪৮ Time View
55

কালের খবরঃ
গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক যুবককে হত্যা করে তার ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে সড়কের উপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয়রা পড়ে থাকতে দেখে স্থানীয় চটপটি ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবক বাগেরহাট জেলার মোল্লারহাট শিংগাতী গ্রামের শুকুর চৌধুরীর ছেলে। বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।
নিহতের আপন বড় ভাই বুলবুল চৌধুরী বলেছেন, বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হয় সুফিয়ান। কিন্তু রাত হলেও বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খোজাখুঁজি করি। পরে খবর পেয়ে হাসপাতালে যেয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। তিনি আরো বলেন, আমার ভাইকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফতাব জিলানী জানিয়েছেন, স্থানীয় কয়েক জন সুফিয়ান চৌধুরী নামে এক যুবককে মহাসড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মোঃ আনিসুর রহমান বলেন ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও অভিযোগ হয়নি। বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION