মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২০ পিএম
  • ১১২ Time View
126
কালের খবরঃ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এঘটনায় প্রায় ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। সড়‌কের উভয় পা‌শে আটকা পরে অন্তত ৩ শতাধিক যানবাহন। আজ সোমবার রাত সা‌ড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূ‌ত্রে জানাগে‌ছে, ঢাকামুখী  এক‌টি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে উ‌ল্টো পাশ (রং সাইড) দিয়ে যেতে গেলে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । এসময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  দূর্ঘটনা কব‌লিত যানবাহন সড়‌কের উপর থাকায়  ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থা‌কে। এতে দুই পাশে প্রায়  ৩ শতাধিক যানবাহন আটকা প‌ড়ে।  উদ্ধার কাজ চ‌লার সময় প্রায় ২ ঘন্টা পর দূর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION