মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী কোটালীপাড়ায় মোটর সাইকেলে ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু কোটালীপাড়ায় প্রকাশ্যে মাদক সেবন, প্রতিবাদ করলেই মারধর গোপালগঞ্জে দ্রুত গতির নছিমন মোড় ঘুরতে গিয়ে খাঁদে। চালক নিহত, আহত ২ গোপালগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা সম্পন্ন কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছেন এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে নিলু মুন্সী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ গোপালগঞ্জে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভায় পাট দিবস উদযাপন

গোপালগঞ্জে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা। মা সেতু বেগম আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৫১ পিএম
  • ১৯৩ Time View
209

কালের খবরঃ

গোপালগঞ্জে পরকীয়ার জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে হত্যা অভিযোগ ম য়ের বিরুদ্ধে। পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার কারনে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মা সেতু বেগম (২৫) আটক করেছে পুলিশ। প্রায় ২০ দিন পর ট্রাংকের মধ্যে লুকিয়া রাখা নিহত শিশুর মরদেহ উদ্ধার কওে পুলিশ।আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়।
নিহতের নানী, পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম, তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বসবাস করতেন। এরই মধ্যে সেতু বেগম পরকীয়ায় জড়িয়ে পড়েন ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে। টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকের সাথে একত্রে থাকতে, সেতু বেগম নিজের শিশু সন্তান ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং ট্রাংকে ভর্তি করে বাড়ির ভিতর তালা মেরে পালিয়ে যান।
তিনি আরো বলেন,বিষয়টি জানতে পেরে মেয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাই। পুলিশ হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙে ট্রাংকের ভিতর থেকে পচাগলা লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আমাদের তদন্ত চলমান রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION