শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দ্রব্যমূল্যে আগুন, রোজার প্রথম দিনেই বিপাকে সাধারণ মানুষ কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ‘প্রজ্বলিত গোপালগঞ্জের’ উদ্যোগে দরিদ্রদের ইফতার বিতরণ ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল ছুটি শুরু। চলবে ২৬ মার্চ পর্যন্ত গোবিপ্রবিতে কেন্দ্রীয় কম্পিউটার ল্যাব ও ডিজিটাল ক্লাসরুমের উদ্যোগ। সরঞ্জামাদি ক্রয় গোপালগঞ্জ সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত মুকসুদপুরে পিয়াজের সাথে শত্রুতা। কৃষকের ক্ষতি এমপি জিলানীর নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের পৌর টোল আদায় বন্ধ গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয়

কাশিয়ানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫১ পিএম
  • ৫০ Time View
67

কালের খবরঃ

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প।গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম (৩৫) আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী খুলনা জেলার রূপসা থানার চরমোসাব্বাদপুর গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে।
র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আতাউর রহমানের দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল মাদক নিয়ে ইমাদ পরিবহনের একটি বাসে করে গোপালগঞ্জ আসছে এক মাদক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি দল ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নেয়। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় আজ শুক্রবার কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION