বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

এমপি জিলানীর নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের পৌর টোল আদায় বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১.৪৩ পিএম
  • ১০৭ Time View
130

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার ভ্যান চালকদের জন্য একটি নতুন সুখবর এসেছে। এমপি নির্বাচিত হওয়ার পর, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী ভ্যান নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় চালকদের কাছ থেকে টোল আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছেন পৌর কর্তৃপক্ষকে। তার এই উদ্যোগে ভ্যান চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

টুঙ্গিপাড়ার লেবুতলা গ্রামের ভ্যান চালক মোস্তাইন শেখ বলেন, গত দুইদিন ধরে টোলের টাকা নিতে আসেনি ইজারাদারের লোকজন। আমরা এখন কোনো টোল দিতে হচ্ছে না। নির্বাচনের আগে শুনেছিলাম এমপি টোল বন্ধ করবে, এখন তা বাস্তবে হয়েছে।

২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার প্রতি ভ্যান চালকদের কাছ থেকে ১০ টাকা করে টোল আদায় করা হচ্ছিল। বিভিন্ন জায়গায়, বিশেষ করে বালাডাঙ্গা ব্রিজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ ও পাটগাতী বাজারে ইজারাদারের লোকজন ভ্যান চালকদের কাছে টাকা দাবি করত। কিন্তু গত ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পর এসএম জিলানী গোপালগঞ্জ জেলা প্রশাসক ও ইউএনও’র সাথে আলোচনা করে টোল আদায় বন্ধ করার সিধান্ত দেন।

পৌর এলাকার পাচকাহনিয়া গ্রামের ভ্যান চালক তুহিন শেখ জানান, আগে যাত্রী পেলে বা না পেলে, রোজগার হোক বা না হোক, টোল দিতে হতো। কিন্তু এখন এমপির নির্দেশে টোল বন্ধ হওয়ায় আমরা অনেক খুশি।

চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যান চালক সেলিম মোল্লা বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম টোল বন্ধ হোক। এখন এমপির নির্দেশে তা হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত।

নব নির্বাচিত এমপি এসএম জিলানী বলেন, নির্বাচনের আগে ভ্যান চালকদের কাছ থেকে টোল আদায়ের বিষয়ে তাদের অনুরোধ শুনেছিলাম। নির্বাচিত হলে তাদের কথারাখবো বলে কথা দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী টোল আদায় বন্ধ করার ব্যবস্থা করেছি। জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি তাদের জন্য কাজ করতে চাই।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, নতুন এমপির অনুরোধে বা নির্দেশে টোল আদায় বন্ধ করা হয়েছে। ইজারাদারের মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারী শেষ হবে। আগামীতে নতুন টেন্ডার আহ্বান করা হবে এবং স্থায়ী সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION