বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫৫ এএম
  • ২৬ Time View
41

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
কাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
গতকাল মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর এলাকার নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি।
এসএম জিলানী বলেন, ২৪ সালে এদেশের কৃষক, শ্রমিক ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গন-অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি গোষ্ঠী সেই গণ-অভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে।
তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে।
স্বেচ্ছাসেবক দলের নেতা জিলানী বলেন, আমি ১৭ বছর এখানে ছিলাম। ২০০৮ ও ১৮ সালে দুইবার নির্বাচন করেছি। ২০১৪ ও ২৪ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। সঙ্গত কারণে জাতীয়তাবাদের সদস্য হিসেবে আমিও নির্বাচনে অংশগ্রহণ করি নাই। দলের নির্দেশনা পালন করেছি। তাই আপনারা (জনগন) ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
নির্বাচনী জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION