রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

স্বতন্ত্র প্রার্থী শিমুলের মনোনয়ন বৈধ্য! রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃস্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৬.০৪ পিএম
  • ১৯৫ Time View
152

কালের খবরঃ

গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানি) থেকে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত আসার পর  প্রার্থী শিমুলের ছোটভাই ব্যারিস্টার নাজমুল আলম  মুঠোফোনে সাংবাদিকদের এই খবরটি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন। এর কারণ ছিল প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা। এই পরিস্থিতিতে শিমুল তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

তবে নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে এবং  শুনানি শেষে প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরের পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানায় বলে শিমুলের ছোটভাই ব্যারিস্টার নাজমুল আলম জানান। এই থবর এলাকায় ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ – ০১ আসনসহ পুরো জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সাংবাদিকদের জানান, তার ভাইয়ের প্রার্থীতা বৈধ ঘোষণার ফলে শিমুলের সমর্থক ও কর্মীরা উজ্জীবিত হয়েছেন। তার মতে, নির্বাচনে শিমুলের প্রার্থীতা রাজনৈতিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে এবং মুকসুদপুর-কাশিয়ানির মানুষের আশা ও চাহিদার প্রতি সঠিক প্রতিফলন ঘটাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION