মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ১২ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৭.০৫ পিএম
  • ১২৫ Time View
4

কালের খবরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ১২ নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম ও গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায়  এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মোঃ ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION