সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য! গোবিপ্রবি উপাচার্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ৫.০৪ পিএম
  • ১২১ Time View
4

গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, বহুমাতৃক গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগ সৃষ্টি করে। এটি সৃজনশীলতা, সমালোচনাত্মক দৃষ্টি, নতুন চিন্তা কাঠামো তৈরি করে এবং অভিযোজন ক্ষমতার পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। যা দ্রুত পরিবর্তনশীল বৈজ্ঞানিক জগতে অত্যন্ত জরুরি। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানানো হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস-২০২৬’ আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আধুনিক বিশ্বে বৈজ্ঞানিক সমস্যাগুলো বিচ্ছিন্ন নয়। জলবায়ু পরিবর্তন, মহামারি, টেকসই জ্বালানি ও জনস্বাস্থ্যের মতো চ্যালেঞ্জগুলো স্বভাবগতভাবেই জটিল। ফলে নির্দিষ্ট বিষয়ের জ্ঞান দিয়ে এসব সমস্যাকে পুরোপুরি বোঝা বা সমাধান করা সম্ভব নয়। এখানেই বহুবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজেই আমাদের গবেষণার পরিসর বড়ো করতে হবে।
সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ প্রমুখ।
সম্মেলনে জমা পড়া দেশ-বিদেশের ২৭০টি গবেষণা প্রবন্ধের মধ্যে ১৪৮টি মৌখিক প্রেজেন্টেশন ও ১০৩টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয়। প্রথম দিনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপিত হয় এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশ-বিদেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION