সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৬.১৯ পিএম
  • ১২০ Time View
121

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যেন কোনভাবেই থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠেনের নেতাকর্মীদের পদত্যাগ।আজ শনিবার (১০ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে ও ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের নিজ বাড়ীতে পৃথক সংবাদ সম্মেলন করে দল ও পদপদবী থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ ও য্বুলীগের আরো তিন নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন-টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাস ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী শেখ।
টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক লেলিন সাহা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলাম। তবে বর্তমানে ব্যবসায়ীক ও শারীরিক অসুস্থতার কারনে যুবলীগসহ সকল পদপদবী থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত থাকবো না।
অপরদিকে, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চয়ন বিশ্বাসে বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগকারী অপর দুই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে আমাদের অজান্তে কে বা কারা পদে রেখেছিল তা জানি না। কারন আমরা কখনো আওয়ামী লীগের রাজনীতি করতাম না। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। আগামীতেও কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবো না বলেও অঙ্গীকার করলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION