বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা

মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি দেড় কোটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২.৫২ পিএম
  • ১৩৮ Time View
69

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ছাব্বিশ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। আজ শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে অপর ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মেহেদি হাসান জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌছাই। ততক্ষনে আগুনের লেলিহান শিখা উঠে গেছে। প্রথমে মুকমুদপুর ইউনিট ও পরে কাশিয়ানি ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন  কাজ করে নিয়ন্ত্রণে আনে।এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে এর কারণ বিস্তারিত ভাবে জানানো হবে ।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, তিনি প্রতিদিনের মতো পাট গুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে তা বলতে পারছেন না। তিনি জানান, তার ১৮’শ মণ,নির্মল সাহার ৩শ মন ও ইকরাম মিয়ার ৫শ পাট পুড়ে গেছে এবং এই ঘটনায় তারা ব্যবসায়ীকভাবে পুরোপুরি সর্বস্বান্ত হয়ে গেছেন বলে সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION