শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

গোপালগঞ্জে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১০.৪৩ এএম
  • ১৬৭ Time View
60

কালের খবরঃ

গোপালগঞ্জে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। হিমশীতল বাতাস এবং মাঝারি কুয়াশার কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার(১ জানুয়ারী) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না, রাস্তায় মানুষের উপস্থিতি একেবারে কম। কর্মজীবীরা রাস্তায় বের হলেও সাধারণ মানুষ তেমন বের হচ্ছেন না। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। রিকশা, ভ্যান বা ইজিবাইক চালকরা রাস্তায় বের হলেও যাত্রী কম হওয়ায় রোজগার কমে গেছে।

গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ এবং মাঝারি ধরনের কুয়াশা রয়েছে, যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মিটার। তাপমাত্রা গতকাল (বুধবার) তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে জেলার উপর দিয়ে। গতকাল বুধবার গোপালগঞ্জের তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION