বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদনহীন প্ল্যান্টে ক্রুড পরিশোধনের উদ্যোগ, বিপাকে জ্বালানি খাত? ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত, উদ্বেগ এইচআরডব্লিউর ৩-০ গোলের জয়ে ড্যাফোডিলের শিরোপা, শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন উত্তর কোরিয়ার হ্যাকারদের টার্গেট বাইন্যান্স, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদক নির্মূলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে শিক্ষক কালিপদ মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকী গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত গোপালগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল চালানোর সময় মোবাইলে কথা। নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৫.২৯ পিএম
  • ২৫০ Time View
188

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মোবাইল  ফোনে কথা বলতে বলতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সাইদ মোল্লা (২৫) নামের এক যুবক। হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে (ডিভাইডার) ধাক্কা লেগে গুরুতর আহত হয় তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ শুক্রবার দুপুর ১ টায় গোপালগঞ্জ – টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইদ মোল্লা (২৫) উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, শুক্রবার দুপুরে সাইদ নামের এই যুবক মোটরসাইকেল চালিয়ে মোবাইলে কথা বলতে বলতে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে নিজ বাড়ী টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুরে যাচ্ছিছলেন। মোটরসাইকেলটি মালেক বাজারে এলাকায় পৌছালে অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে থাকা ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসআই মোসলেম আরও জানান, সেখানে সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এঘটনায় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION