সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়ায় কৃষক লীগ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১১.৫৫ এএম
  • ১৩৯ Time View
130

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কে বা কারা কমিটিতে নাম দিয়েছে তা আমি জানিনা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন কৃষক লীগের এক নেতা।গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগকারী ব্যক্তি রাখাল সরকার পাটগাতী ইউনিয়ন কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার অজান্তে আমাকে পাটগাতী ইউনিয়ন কৃষকলীগের সহ দপ্তর সম্পাদক পদে রেখেছিলো বলে সম্প্রতি জানতে পেরেছি। কিন্তু আমি কখনোই কোন রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। কারন আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। ইউনিয়ন কৃষকলীগের কমিটিতে কে বা কারা আমার নাম দিয়েছে তাও জানিনা। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কৃষকলীগ সহ আওয়ামী লীগের যে  কোন পদে যদি আমার নাম থেকে থাকে তাহলে সব ধরনের পদ-পদবী থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION