মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২.৫৯ পিএম
  • ১২১ Time View
53

কোটালীপাড়া প্রতিনিধিঃ

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭জনের মধ্যে ৫জনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামে । নিহতের পর থেকে তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে ঘটকচরে সার্বিক পরিবহনের সাথে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ (৪২),জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ(৫৩),প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫),পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ(৫০) গত রবিবার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়।সেখান থেকে ইজিবাইকে যোগে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরে জেলার বিভিন্ন  এলাকায়  যায়। তা্রই অংশ হিসেবে গতকাল ভোরে দুলালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয়বিদারক।নিহতদের মরদেহগুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে দাহ করার কাজ চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION