রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা

“ভোটের গাড়ি”- এখন গোপালগঞ্জে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৬.১৬ পিএম
  • ২৩৬ Time View
205

কালরে খবরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় প্রচারণা কার্যক্রম চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে কোটালীপাড়ায় পৌছায় ‘ভোটের গাড়ি।’ “দেশের চাবি আপনার হাতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে জেলাতেও চলছে এই প্রচারণা কার্যক্রম। চলবে আগামীকাল পর্যন্ত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌঁছে সেখানে উপজেলা পরিষদ চত্বরে এবং পরে বিকেল ৪ টায় গোপালগঞ্জে শহরের স্থানীয় পৌরপার্কে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
দেশের চাবি আপনার হাতে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এই কার্যক্রম পরিচালিত হয়। ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।


গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এ প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয়, গোপন ব্যালটের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION