মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৫.০৯ পিএম
  • ১১৭ Time View
11

কালের খবরঃ

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি ও তাদের পেশাগত জীবনে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় দুপুর দেড়টায়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা ও প্রভাষক ইমরান মাহমুদ।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের একটি উত্তম জায়গা। এটি সুন্দরভাবে চললে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সুতরাং বিনিয়োগের পূর্বে এ বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করা জরুরি। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION