বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা

গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহ অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৫.৫৮ পিএম
  • ২৩৯ Time View
214

কালের খবরঃ

গোপালগঞ্জে ফরিদপুর অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত প্রযুক্তি সমূহ বিদ্যমান শস্যবিন্যাস অন্তর্ভুক্তিকরণ শীর্ষক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর) গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমির হল রুমে অনুষ্ঠিত এ দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা।গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, ময়মনসিংহ বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইন বক্তব্য রাখেন।

এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভাগের একশো জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৭০ জন, বিআরডিবির ৫ জনসহ মোট ১০০ জন রয়েছে।কর্মশালায় সভাপতির বক্তব্যে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন অর রশিদ বলেন, বিনা শুধু জাত প্রযুক্তি নয়, মৌলিক গবেষণাও করে থাকে। কৃষি ও কৃষকের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বিনা আরও এগিয়ে যাবে। বিনাকে এখন শতভাগ পারফেক্ট বলার কোনো সুযোগ নেই। আজ আমরা যেসব তথ্য পেলাম তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যা বলেন, ভালো জিনিস যেন কৃষকের কাছে যায়। গবেষণার ফলাফল যত ভালো হোক, কৃষকের কাছে না গেলে তার কোনো মূল্য নেই। আমাদের কৃষি গবেষণার ৫০০–রও বেশি প্রযুক্তি রয়েছে। এই এলাকার জন্য যা ভালো, সেই প্রযুক্তি যদি আমরা বাছাই করে কৃষকের কাছে নিয়ে আসতে পারি, যে পদ্ধতিতে কৃষকের কাছে যাবে, সেই পদ্ধতি যদি উদ্ভাবন করতে পারি, তাহলে কৃষকরা উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION