বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৫.২৩ পিএম
  • ১৮৯ Time View
124

কালের খবরঃ

গোপালগঞ্জে কৃষি বিপণন বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)–এর আওতায় এপিসিইউ-ডিএএম, গোপালগঞ্জ জেলা কর্তৃক প্রকল্পের ঢাকা অঞ্চলের অনুমোদিত ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা প্রচার বিষয়ক অংশীজনদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়।

আজ বুধবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকার উপপরিচালক (উপসচিব) মোঃ মফিদুল ইসলাম।

কর্মশালায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকার পার্টনার-ডিএএম অঙ্গের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা এবং গোপালগঞ্জ বিএডিসির উপপরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।

এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের ভ্যালু চেইন কনসালটেন্ট (পার্টনার, এপিসিইউ-ডিএএম) ঢাকার কৃষিবিদ ফাইজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ নাঈম আহম্মেদ।প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট খাতের মোট ৫০ জন অংশগ্রহণকারী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION