মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে গোপালগঞ্জের যারা আছে তাদের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৫.৩৯ পিএম
  • ১১৫ Time View
57

কালের খবরঃ

গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোনো মানুষের চাকরি যাবে না। যারা বর্তমানে ক্যাজুয়াল হিসেবে কাজ করছেন, বিএনপি ক্ষমতায় আসলে তাদের চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে। এছাড়া ইতিমধ্যে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে দেওয়ার সুব্যবস্থা করব।

আজ শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ ও উদ্বেগের কথা শুনে পূর্ণ আশ্বস্ত করে তিনি আরো বলেন, “গোপালগঞ্জ কোনো বিশেষ জেলা হিসেবে অবহেলিত থাকবে না; বরং অন্যান্য জেলার মতো সকল সুযোগ-সুবিধা যেন এ জেলার মানুষ পায় তা নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।”

এর আগে সভায় এসেনসিয়াল ড্রাগসে কর্মরত গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা কর্মকর্তা-কর্মচারীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন যে, গোপালগঞ্জ জেলার সন্তান হওয়ায় তারা বর্তমানে কর্মক্ষেত্রে চরম বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন, এমনকি অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। তারা তাদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ডা. বাবরের হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রিপন মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী ও এসেনশিয়াল ড্রাগসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION