সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্রপ্রার্থী সিরাজের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১.১৪ পিএম
  • ৪৭৬ Time View
224

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-০২ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহের পর নির্বাচনী জনসংযোগে নেমেছেন এম সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি সদর উপজেলার করপাড়া, তারগ্রাম, দুর্গাপুর, বলাকইড়, কংশুর এবং কাটরবাড়ি গ্রামে গিয়ে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি হাটবাজার , মন্দির মসজিদে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন ও ভোট প্রার্থনা করেন।

জনসংযোগ কালে এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গোপালগঞ্জের উন্নয়ন, শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃস্টি , দরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার সুযোগ, মন্দির, মসজিদ, গীর্জার অবকাঠামোসহ জেলার উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি জনগণের পাশে থেকে কাজ করবেন।

এদিন তিনি দিনব্যাপী জনসংযোগ করেন এবং গতকাল শনিবারও তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন ও প্রার্থনা করেন।এসময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION